ফ্রি · ওপেন সোর্স · ইউনিকোড
উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সের জন্য ফ্রি বাংলা কিবোর্ড
এক কিবোর্ডেই সব বাংলা লেআউট: বিজয় ও অভ্র-স্টাইল ফোনেটিক, স্মার্ট সাজেশন ও অটোকারেক্টসহ।
ফ্রি · v1.0.1 · উইন্ডোজ ১০/১১ · macOS 13+ · লিনাক্স (IBus)
আমার সোনার বাংলা
- বাংলা
- বাংলায়
- bangla
- ফোনেটিক
- বিজয়
ট্রাই করুন
অনলাইনে ফ্রি বাংলা লিখুন: ফোনেটিক ও বিজয়
ইন্সটল না করেই অনলাইনে নুকতা বাংলা ট্রাই করুন। নিজের কিবোর্ডে লিখুন (ইংরেজি অক্ষরে ফোনেটিক, অথবা পরিচিত বিজয় কী দিয়ে) আর ইউনিকোড বাংলা যেকোনো জায়গায় কপি করুন।
আমার সোনার বাংলা
ফিচার
স্মার্ট বাংলা কিবোর্ড: দ্রুত, নিরাপদ, নিজের মতো সাজান
এক ফ্রি বাংলা কিবোর্ডেই ফোনেটিক, বিজয় ও অটোকারেক্ট। সেটিংস পাবেন নু মেনু (ম্যাক), ট্রে (উইন্ডোজ) বা সেটিংস ফাইলে (লিনাক্স)।
ফ্রি বিজয়, লাইসেন্স ছাড়াই
পরিচিত বিজয় লেআউট, ফ্রি ও ইউনিকোডে। লাইসেন্স বা অ্যাক্টিভেশন কী লাগে না।
সব অ্যাপে ইউনিকোড
ওয়ার্ড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যেকোনো ব্রাউজারে বাংলা লিখুন। ফন্ট কনভার্টের ঝামেলা নেই।
নিরাপদ ও অফলাইন
আপনার কম্পিউটারেই চলে। লেখা কোনো সার্ভারে যায় না, ইন্টারনেট ছাড়াও কাজ করে।
ডাউনলোড
নুকতা বাংলা ফ্রি ডাউনলোড করুন: উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স
সবার জন্য ফ্রি, MIT লাইসেন্সে ওপেন সোর্স। আপনার সিস্টেম বেছে নিন। বর্তমান ভার্সন v1.0.1।
উইন্ডোজ
উইন্ডোজ ১০ ও ১১ · ৬৪-বিট ও ৩২-বিট
বিজয় ও ফোনেটিক। ইন্সটলার .exe ফাইল।
ডাউনলোড .exe (৪.২ MB)উইন্ডোজ 'Windows protected your PC' দেখালে More info → Run anyway চাপুন।
কীভাবে ইন্সটল করবেনম্যাক
macOS ১৩+ · Apple Silicon ও Intel
বিজয় ও ফোনেটিক। ইন্সটলার .dmg ফাইল।
ডাউনলোড .dmg (৩.০ MB)কীভাবে ইন্সটল করবেনলিনাক্স
IBus · GNOME ও অন্যান্য
বিজয় ও ফোনেটিক। এক কমান্ডেই, অথবা ইন্সটলার ডাউনলোড করুন।
curl -fsSL https://raw.githubusercontent.com/Nukta-Solutions/nukta-bangla-keyboard/main/linux/bootstrap.sh | bashগাইড
নুকতা বাংলা কিবোর্ড কীভাবে ইন্সটল ও ব্যবহার করবেন
উইন্ডোজ, ম্যাক বা লিনাক্সে কয়েক মিনিটেই নুকতা বাংলা সেটআপ করুন, তারপর যেকোনো অ্যাপে বাংলা লিখুন।
উইন্ডোজে ইন্সটল
উইন্ডোজ ১০ বা ১১, ৬৪-বিট বা ৩২-বিট। এআরএম প্রসেসরের উইন্ডোজে এখনো চলে না।
উইন্ডোজ 'Windows protected your PC' দেখালে More info → Run anyway চাপুন।
- ডাউনলোড করা NuktaBangla-Setup ফাইলটিতে ডাবল-ক্লিক করুন।
- উইন্ডোজ অনুমতি চাইলে Yes চাপুন, তারপর Next → Install → Finish। নুকতা বাংলা নিজেই আপনার কিবোর্ডের তালিকায় যোগ হয়ে যাবে।
- নুকতা বাংলা চালু হবে: স্ক্রিনের ওপরে এর বার আর সিস্টেম ট্রেতে এর আইকন দেখবেন। বাংলা লেখা শুরু করতে F12 চাপুন, বা ট্রে আইকনে ক্লিক করুন।
কীভাবে বদলাবেন: ইংরেজি আর বাংলার মধ্যে বদলাতে F12 চাপুন, বা ট্রে আইকনে ক্লিক করুন। বাংলা চালু থাকলে আইকনে নু দেখাবে, বন্ধ থাকলে EN।
ম্যাকে ইন্সটল
macOS 13 Ventura বা নতুন, Apple Silicon বা Intel ম্যাকে।
- NuktaBangla.dmg ফাইলটি খুলুন, তারপর ভেতরের Install Nukta Bangla.pkg-এ ডাবল-ক্লিক করুন।
- ইন্সটলারে Continue → Install চাপুন, তারপর ম্যাকের পাসওয়ার্ড দিন।
- একবার লগ আউট করে আবার লগ ইন করুন (Apple মেনু → Log Out)।
- System Settings → Keyboard → Input Sources → Edit… → + খুলুন (সেটিংসে কিবোর্ডের ইনপুট সোর্সের তালিকা)। বাঁ দিকে Bangla বেছে নিন, তারপর নুকতা বাংলা, তারপর Add।
কীভাবে বদলাবেন: মেনু বারের কিবোর্ড আইকন থেকে, বা Control + Space (অথবা fn/🌐) চেপে ABC আর নুকতা বাংলার মধ্যে বদলান।
লিনাক্সে ইন্সটল
IBus লাগবে, যা GNOME ও বেশিরভাগ ডেস্কটপে আগে থেকেই থাকে। KDE, Xfce বা অন্য ডেস্কটপে আগে IBus-কে ইনপুট মেথড করে নিন (ডেবিয়ান ও উবুন্টুতে im-config -n ibus)।
- ইন্সটলারটি ডাউনলোড করুন, তারপর যে ফোল্ডারে রেখেছেন সেখান থেকে টার্মিনালে চালান:
bash nukta-bangla-linux.sh - যা যা নেই (IBus, এর Python বাইন্ডিং, বাংলা ফন্ট), সেগুলো ইন্সটল করার কথা জিজ্ঞেস করবে। তারপর নুকতা বাংলা ইন্সটল করে IBus রিস্টার্ট করবে।
- Settings → Keyboard → Input Sources → + → Bangla খুলে নুকতা বাংলা - বিজয়, নুকতা বাংলা - ফোনেটিক বা দুটোই যোগ করুন (GNOME)। অন্য ডেস্কটপে
ibus-setup→ Input Method → Add → Bangla। - তালিকায় না পেলে
ibus restartচালান, অথবা লগ আউট করে আবার লগ ইন করুন।
অথবা এক কমান্ডেই ইন্সটল করুন। এই কমান্ডে ফোনেটিকের জন্য Rust লাগে; না থাকলে শুধু বিজয় পাবেন।
curl -fsSL https://raw.githubusercontent.com/Nukta-Solutions/nukta-bangla-keyboard/main/linux/bootstrap.sh | bashকীভাবে বদলাবেন: আপনার কিবোর্ডগুলোর মধ্যে বদলাতে Super + Space চাপুন।
বিজয় ও ফোনেটিক বদলাবেন কীভাবে
উইন্ডোজ
- নুকতা বাংলার টপ বারে লেআউটের সুইচে ক্লিক করুন, অথবা ট্রে আইকনে রাইট-ক্লিক করে কীবোর্ড লেআউট খুলুন।
- বাংলা · বিজয় বা বাংলা · ফোনেটিক বেছে নিন। সব অ্যাপে এটাই চলবে।
ম্যাক
- মেনু বারের নু আইকনে ক্লিক করুন।
- বিজয় লেআউট বা ফোনেটিক বেছে নিন। সব অ্যাপে এটাই চলবে, পরের বারও মনে থাকবে।
লিনাক্স
- Input Sources-এ নুকতা বাংলা - বিজয় ও নুকতা বাংলা - ফোনেটিক দুটোই যোগ করুন (৩ নম্বর ধাপ)।
- Super + Space চেপে এদের মধ্যে বদলান, অথবা ওপরের বারের লেআউট মেনু ব্যবহার করুন (GNOME)।
ফোনেটিক টাইপিংয়ের নিয়ম
উচ্চারণ অনুযায়ী ইংরেজি অক্ষরে লিখুন। ছোট-বড় হাতের অক্ষরে পার্থক্য আছে: o আর O আলাদা।
| আপনি লিখবেন | পাবেন |
|---|---|
k | ক |
kh | খ |
g | গ |
c | চ |
ch | ছ |
sh | শ |
R | ড় |
ng | ং |
kk | ক্ক |
| আপনি লিখবেন | পাবেন |
|---|---|
o | অ |
O | ও |
a | আ |
i | ই |
u | উ |
shokti | শক্তি |
bondhu | বন্ধু |
dhorrmo | ধর্ম |
ব্যঞ্জনবর্ণের পরে স্বরবর্ণ কার হয়ে যায়: ka → কা, ki → কি। স্পেস দিলে বাছাই করা শব্দ বসে; ↑ ↓ বা ১–৯ চেপে অন্য সাজেশন বাছুন।
প্রশ্নোত্তর
নুকতা বাংলা কিবোর্ড নিয়ে প্রশ্নোত্তর
নুকতা বাংলা কিবোর্ড কি ফ্রি?
হ্যাঁ। সবার জন্য ফ্রি, আর MIT লাইসেন্সে ওপেন সোর্স।
উইন্ডোজ ও ম্যাকে কি ফ্রিতে বিজয় ব্যবহার করা যায়?
হ্যাঁ। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সে বিজয় লেআউট বিল্ট-ইন ও ফ্রি, লাইসেন্স বা অ্যাক্টিভেশন কী লাগে না। লেখা হয় ইউনিকোডে, তাই সব জায়গায় চলে।
এটা কি অভ্রর মতো? ফোনেটিকে লেখা যায়?
হ্যাঁ। ফোনেটিক টাইপিং অভ্র ফোনেটিকের নিয়মেই চলে: amar লিখলে পাবেন আমার, সঙ্গে দেড় লাখ শব্দের ডিকশনারি থেকে সাজেশন। দেখুন ফোনেটিক টাইপিংয়ের নিয়ম।
ওয়ার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে কাজ করে?
হ্যাঁ। স্ট্যান্ডার্ড ইউনিকোড বাংলা লেখে, তাই ওয়ার্ড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ব্রাউজারসহ যেকোনো অ্যাপে চলে। ফন্ট কনভার্ট করতে হয় না।
অফলাইনে চলে? আমার লেখা কি নিরাপদ?
দুটোরই উত্তর হ্যাঁ। পুরোটা আপনার কম্পিউটারেই চলে, ইন্টারনেট ছাড়াও কাজ করে। আপনি যা লেখেন তা কোথাও পাঠানো হয় না।
কোন সিস্টেমে কোন লেআউট চলে?
উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স: ফোনেটিক ও বিজয়।
লিনাক্সে এক কমান্ডে ইন্সটল করলে ফোনেটিকের জন্য Rust লাগে; লিনাক্স ইন্সটলারে সবকিছু আগে থেকেই থাকে।
অ্যান্ড্রয়েড বা আইফোনে চলে?
না। নুকতা বাংলা কিবোর্ড কম্পিউটারের জন্য: উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স। তবে ফোন থেকেও অনলাইনে ট্রাই করে দেখতে পারেন।
সোর্স কোড কি পাওয়া যায়?
হ্যাঁ। পুরো কোড GitHub-এ, MIT লাইসেন্সে। ফোনেটিক টাইপিংয়ে OpenBangla-র ইঞ্জিন riti ব্যবহার করা হয়েছে (MPL-2.0)।